1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:51 am

আজমিরীগঞ্জে তারুণ্যনির্ভর বাংলাদেশ নিয়ে আলোচনা

Reporter
  • Updated Friday, May 16, 2025
  • 176

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৫ই মে) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার।
বক্তব্যে তিনি বলেন, একটি দেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে তরুণরা। আমাদের দেশের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ কর্মক্ষম তরুণ। তারা তাদের তারুণ্যের মাধ্যমে দেশের উন্নয়নের গতিকে বেগবান করতে পারে। ইতোমধ্যেই দেশের তরুণদের কর্মঠ ও দক্ষ করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। তাই প্রত্যেক তরুণ-তরুণীদের উচিত দেশের কল্যাণেযার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে অংশগ্রহণ করা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে সচেতনতা সৃষ্টি, কিশোর গ্যাং ও নেশাখোরদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহিত প্রদক্ষেপও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেশব দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নূরুল হুদা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা তরুণদের নিজের পছন্দ ও ভালো লাগে এমন কাজে নিজেদের দক্ষ হওয়ার পরামর্শ প্রদান করেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: আসাদুজ্জামান কাউছার উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন। তিনি দেশের যুব সমাজকে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য নিজের কর্মকে দায়িত্বের সাথে পালন করা পরামর্শ দেন। অনুষ্ঠানে উপজেলার ছাত্র প্রতিনিধি এবং রোভার স্কাউটস’সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD