1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

জঙ্গল বহুলায় বিষপানে এক সন্তানের জননীর আত্মহত্যা

Reporter
  • Updated Friday, May 16, 2025
  • 84

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের ৬নং ওয়ার্ড জঙ্গল বহুলা গ্রামে সাজনা বেগম নামে এক সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহের জেরে সে বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে মনির মিয়ার স্ত্রী ও মৃত মখলিছ মিয়ার কন্যা।
সদর থানার এসআই সুজন শ্যামসহ পুলিশ নিয়ে লাশের সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। খবর পেয়ে ছুটে আসেন সাবেক কাউন্সিলর যুবদল নেতা টিপু চৌধুরীসহ এলাকার লোকজন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD