
রাজু সরকার, বাহুবল : মাদক ও কিশোর অপরাধ এবং ইন্টারনেট অপব্যবহারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে শপথ নিয়েছে বাহুবলের মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সানশাইন মডেল হাই স্কুলের হলরুমে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নিরাপদ ইন্টারনেট, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা শীর্ষক মতবিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা এম শামছু উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অভিনেতা গোলাম রাব্বানি মিন্টু, সানশাইন মডেল হাই স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দীন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল, লাল সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন বিন জামাল এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরহাদ সরকার প্রমুখ।
সভায় শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে তারা নিজেদের দায়িত্ববোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply