1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:18 am

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মিজান গ্রেপ্তার

Reporter
  • Updated Monday, May 19, 2025
  • 111

পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ মিজানুর রহমান (৬৫), উপজেলার নিজনগর গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে।
গতকাল রবিবার (১৮ মে) সকাল ৬টার দিকে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ধর্মঘর রাস্তার মিস্ত্রিবাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কাশিমনগর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আসামিকে হবিগঞ্জের বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD