1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:52 am

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিস্কৃত নেতা সাকিবের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Reporter
  • Updated Tuesday, May 20, 2025
  • 146

স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির বহিস্কৃত যুগ্ন আহবায়ক এনামুল হক সাকিবের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মুখপাত্র রাশেদা বেগম বাদী হয়ে উক্ত মামলা দায়ের করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৬ মে সাংগঠনিক শৃংখলা পরিপন্থী কাজ, সহিংস কর্মকান্ড, মামলা বাণিজ্যসহ জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট পরিপন্থী কাজে দীর্ঘদীন ধরে জড়িত থাকার অপরাধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ন আহবায়ক এনামুল হক সাকিব- কে স্বীয় পদসহ প্রাথমিক সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়ার পর থেকে ভুয়া প্যাডে প্রাণ-আর এফ এল কোম্পানিতে চাঁদাবাজির গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো, স্বাক্ষর জালিয়াতি,বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে মেসেঞ্জারে প্রাণে হত্যার ভয়-ভীতি প্রদর্শন, ধর্ষণের হুমকিসহ সদস্য সচিব-মাহদি হাসান এবং সহযোদ্ধাদেরকে আহত করার অভিযোগে বহিষ্কৃত এনামুল হক সাকিব সহ তার সহপাঠী মোঃ নুর আলম চৌধুরী, এনাম খান, এল হৃদয়সহ মোট ৪ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা।
বহিষ্কৃত এনামুল হক সাকিবের নির্দেশে ভূয়া চিঠির সত্য/মিথ্যা যাচাই না করে যে সকল ব্যাক্তিবর্গ চাঁদাবাজির অভিযোগ টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন তাদের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
মুখপাত্র রাশেদা বেগম আর ও বলেন -আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ব্যাক্তিবর্গের সাথে কারো ছবি আছে মানেই সে আমাদের পরিচিত বা কাছের কেউ হবে এমন নয়। কেউ যদি আমাদের সাথে তুলা ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোন প্রকারের মিথ্যা গুজব, প্রোপাগান্ডা, বিভিন্ন অপপ্রচার চালান এবং কোন ধরনের অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেন তখন প্রশাসন সহ সকল জনসাধারণ কে সত্য/মিথ্যা যাচাই করার আহবান জানান। প্রয়োজনে সরাসরি সংগঠনের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য বলেন। সকল ধরনের প্রতারক, ভন্ড ও সুবিধাবাজ থেকে সাবধান ও সতর্ক থাকার ইঙ্গিত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD