1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:33 am

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

Reporter
  • Updated Wednesday, May 21, 2025
  • 176

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার কাশবন এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি চুনারুঘাট উপজেলার চানপুর এলাকার পিয়ন্ত সাঁওতালের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের কাশবন এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল গ্রেফতার হয়।
পরে মামলা দিয়ে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD