1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:13 am

নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Reporter
  • Updated Thursday, May 22, 2025
  • 659

জাবেদ তালুকদার : ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে বিবিয়ানা পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল করিম ইমন এবং নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে মো. ইজাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবিয়ানা পাওয়ার প্লান্টের একটি ট্রাক মহাসড়কে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত প্লান্টের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দীর্ঘ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD