শাহ্ মিলাদুর আবেদ, প্যারিস : নবীগঞ্জ এর বিশিষ্ট চিকিৎসক আন্তর্জাতিক খ্যাতিমান, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার খালেদ মহসিন ফ্রান্সে আগমন উপলক্ষে প্যারিসের ক্যাথসীমা শহরে সোনার বাংলা রেস্টুরেন্টের হলরোমে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উক্ত অনুষ্ঠানে মোশাহীদ খাঁন এর সভাপতিত্বে এবং সিলেট পিডিয়া’র প্রধান সম্পাদক ও অভিবাসন সম্পাদক শাহাবুদ্দিন শুভ’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আব্দুল মুত্তালিব। এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক শাহ্ মিলাদুর আবেদ, মো: আফিল উদ্দিন, বদরুল আলম, সাংবাদিক জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের রাজু, ইউরো বাংলা প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কোষাধ্যক্ষ হোসেন আহমেদ, সামাজিক সংগঠক শামসুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখনজি, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি শাবুল আহমেদ, ইমাদ উদ্দিন চৌধুরী, মহসিন রেজা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক রাকিবুল ইসলাম, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি অভিনেতা সুয়েব মোজাম্মেল, সাংবাদিক শাহিন আহমেদ, ইউরো বাংলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন “এই অঞ্চলটি সিলেট বিভাগের ৪টি জেলার সঙ্গে সংযুক্ত এবং ঢাকামুখী বিশ্বরোড সংলগ্ন হওয়ায় এখানে একটি মানসম্মত হাসপাতাল স্থাপন হলে পুরো অঞ্চল উপকৃত হবে।” এছাড়াও তিনি প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন হবিগঞ্জে একটি হৃদরোগ হাসপাতাল স্থাপন ও নবীগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তিনি বলেন, “আপনারা যে যেখানে আছেন, সেখান থেকে যতটুকু সম্ভব সাহায্য করুন। আপনাদের এই অবদানে হাজারো জীবন রক্ষা পাবে। আপনাদের স্বজনরাও দেশে থেকে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।”
Designed by: Sylhet Host BD
Leave a Reply