1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:17 am

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter
  • Updated Saturday, May 24, 2025
  • 87

শেখ জাহান রনি/পিন্টু অধিকারী : মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা কলেজের পাশের একটি বাঁশঝাড় থেকে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৫) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৩ মে) দুপুরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
নিহত ফারুক মিয়া উপজেলার আফজালপুর গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে। তিনি গত ১৩ মে নিখোঁজ হন। পরদিন ১৪ মে নিহতের ছেলে আতিকুল ইসলাম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের তদন্ত করছিলেন মনতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) অঞ্জন কুমার তালুকদার।
পুলিশ জানায়, মরদেহটি মনতলা কলেজের পশ্চিম পাশে দিঘীরপাড় এলাকার একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে আতিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “পূর্ব বিরোধের জের ধরে আমার বাবাকে হত্যা করা হয়েছে।” তিনি হত্যার অভিযোগে মামলা দায়ের করবেন বলেও জানান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা না গেলেও ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD