
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে ১২টি মামলার সাজাপ্রাপ্ত আসামি রেবা এন্টার প্রাইজের মালিক হাফিজুর রহমান হাফিজ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টায় সদর মডেল থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে এসআই সাইফুল ইসলামসহ পুলিশ শায়েস্তানগর পইল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র ও আওয়ামী লীগ নেতা। তার গ্রেফতারের পর তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বেশ কয়েকজন প্রভাবশালী তদবির করেন।
পুলিশ জানায়, রেবা এন্টার প্রাইজের মালিক হাফিজুর রহমানের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালীসহ বিভিন্ন জেলায় ১২টি চেকের মামলায় ৫ বছরেও বেশি সাজা পরোয়ানা এবং বেশ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে। এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। আজ শনিবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply