1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:03 am

বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দুই দলের সংঘর্ষ :: আহত ২০

Reporter
  • Updated Saturday, May 24, 2025
  • 91

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে টেটাবিদ্ধ আমির আলীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে ইকরাম গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আমির আলী এবং সাত্তার মিয়ার ছেলের মধ্যে স্থানীয় এক ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও এলাকার মুরুব্বিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের মধ্যে আমির আলী, বাবুল মিয়া, তামিমসহ ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় আমির আলীকে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD