
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বারবার অভিযান করেও দমন করা যাচ্ছে না। আইন শৃঙ্খলা কমিটির সভায় বারবার দালালদের তালিকা হলেও হাসপাতালের কিছু অসাধু কর্মচারীদের ছত্রছায়ায় দালালী বন্ধ হয়নি। গ্রাম থেকে আসা রোগীদের প্রলোভন দিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে গলাকাটা টাকা আদায় করা হয়।
গতকাল শুক্রবার রাত ৮টায় সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে এসআই আলী আকবর, প্রদীপ সরকার, সাইফুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে দালাল সর্দার সেলিম মিয়া (৪০) কে আটক করেন। সে বানিয়াচংয়ের হিয়ালা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।
ওসি জানান, সেলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও রোগীদের সাথে প্রতারণা মামলা রয়েছে। ইতোপূর্বেও সে একাধিকবার গ্রেফতার হয়েছে। অভিযান নিয়মিত চলবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply