1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:03 am

শহরের বিভিন্ন পয়েন্টে হবিগঞ্জ পৌরসভার উচ্ছেদ অভিযান

Reporter
  • Updated Sunday, May 25, 2025
  • 138

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা। পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে শনিবার (২৪ মে) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানের আওতায় আসে বাইপাস রোড, চাষীবাজার, কোর্ট স্টেশন ও নতুন বাসস্ট্যান্ড এলাকা। বিশেষ করে বাইপাস রোডের চাষীবাজার ও মোতালিব চত্বরের আশপাশে রাস্তা দখল করে বসানো ফলের দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী এবং সহযোগিতায় ছিলেন পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালে কয়েকজন অবৈধভাবে দোকান বসানো ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী জানান, “জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শহরের রাস্তা দখলকারীদের উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে এই অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে দোকানপাট বসানোয় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। পৌরসভার এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD