1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:24 am

বানিয়াচংয়ে পুলিশকে জিম্মি করে যাত্রীবাহী গাড়িতে ডাকাতি

Reporter
  • Updated Monday, May 26, 2025
  • 267

বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচং উপজেলায় পুলিশের গাড়িসহ চারটি যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার (২৫ মে) দিবাগত রাত ১২টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের আইঞ্জন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এক পিকআপভ্যান চালক বলেন- রাস্তায় কয়েকজনকে একটি বিদ্যুতের খুঁটি হাতে দাঁড়িয়ে থাকতে দেখি। আমার গাড়ি ২০ থেকে ৩০ ফুট দূরে থাকতেই তারা খুঁটিটি রাস্তায় ফেলে দিয়ে গতিরোধ করে। এরপর ১৭ থেকে ১৮ জন দা ও ফিকল (দেশীয় অস্ত্র) হাতে এসে আমাকে মারধর করে এবং সঙ্গে থাকা ৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এরপর আরও তিনটি গাড়ি ঘটনাস্থলে এলে সেগুলো থামিয়ে একইভাবে ডাকাতি করা হয়। এর মধ্যে একটি ছিল পুলিশের গাড়ি। সেই গাড়িতে থাকা তিনজন পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করা হয়।
ডাকাতদের হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন- বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন, কনস্টেবল আরিফ আহমেদ ও ইমরান হোসেন।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ জানান, রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা ডাকাতদের কবলে পড়েন। তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বানিয়াচং উপজেলার আইঞ্জন এলাকা দীর্ঘদিন ধরে ‘ডাকাতির জোন’ হিসেবে পরিচিত। গত দুই যুগে সেখানে শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ বছর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সাইফুল ইসলাম ওরফে ঝিলকি নিহত হওয়ার পর কিছুদিন ডাকাতি কমে এলেও সাম্প্রতিক সময়ে আবারও তা বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD