1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:28 am

মাধবপুরে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

Reporter
  • Updated Monday, May 26, 2025
  • 211

ইয়াছিন আরাফাত, মাধবপুর : মাধবপুরে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৫ মে) বিকেল ৩টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, জামায়াত ইসলামি মাধবপুর উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন ভূইয়া, সেক্রেটারি মোস্তফা কামাল, আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম এম গউছ, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, ছাত্র সমন্বয়ক মো: মাসুম মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD