1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:06 am

মাধবপুরে রাতে ঘুম থেকে ডেকে তুলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Reporter
  • Updated Tuesday, May 27, 2025
  • 115

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে আদালতে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় জিল্লুর রহমান (৪০) নামের এক দোকানদারকে ধারালো দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে তার চাচাতো ভাই জাহাঙ্গীর মিয়া। সোমবার ভোরে পুলিশ কালিকাপুর গ্রাম থেকে ঘাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে।
এ হত্যাকাণ্ডটি ঘটেছে রোববার দিবাগত মধ্যরাতে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। নিহত জিল্লুর রহমান ওই গ্রামের আলী মিয়ার ছেলে। গতকাল সোমবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
কাশিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া কালিকাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। তার সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার মামলা-মোকদ্দমা চলছিল। সেই মামলায় ৫-৬ মাস আগে নিহত জিল্লুর রহমান আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এ কারণে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে উঠে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।
ঘটনার দিন মধ্যরাতে জাহাঙ্গীর কৌশলে জিল্লুর রহমানকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলে, বিস্কুট কিনবে। ঘর থেকে বের হলে সে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সোমবার সকালে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে এবং তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD