1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:39 am

মাধবপুরে অনিয়মের দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

Reporter
  • Updated Wednesday, May 28, 2025
  • 97

ইয়াছিন আরাফাত, মাধবপুর : মাধবপুর পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ৬ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ মে) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম।
সূত্র জানায়, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত অভিযানে লিচু কিনে গণনায় কম পাওয়া, ফুটপাত দখল, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে ৬ ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে। উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে।”
এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত নজরদারি চালানোর আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD