চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ডি টি সি জেলা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার (৩১ মে) সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আবুল কাশেম তালুকদার ও আফসার আহমদের যৌথ সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ন মহাসচিব জননেতা অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি যুবনেতা মুহাম্মদ নুরুল হক চিশতি, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সভাপতি আদনান তাহসিন আলমদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাহেদুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিলেট বিভাগীয় সাংগঠনিক সচিব জননেতা মাওলানা শহিদুল ইসলাম সাহেব, জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল মোস্তফা সাহেব, সহ সভাপতি জনাব জাহিদুল ইসলাম বি এস সি, সাংগঠনিক সম্পাদক মুফতি তাহির উদ্দিন সিদ্দকী, মাওলানা খাইরুদ্দিন সাহেব, অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবসেনার সভাপতি যুবনেতা ডাঃ আব্দুল কাদির বিপ্লবী, সহ সভাপতি কাজী হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী বশনী, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মুফতি এম এ কাদির ফারুকী, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের দাওয়াহ সম্পাদক মুহাম্মদ ওসমান, যুবনেতা মাওলানা রুকন উদ্দিন আশরাফী, যুবনেতা শাহ আলম, হাফেজ আব্দুর রহমান সেলিম, মুহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জ জেলার প্রতিটি সাংগঠনিক উপজেলা সমমান শাখাগুলো থেকে কর্মীরারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply