1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

হবিগঞ্জে অজ্ঞাত ট্রাকচাপায় সিএনজি চালক নিহত

Reporter
  • Updated Sunday, June 1, 2025
  • 166

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ট্রাকের চাপায় গুরুতর আহত সিএনজি চালক বিলাল হোসেন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার (৩১ মে) সকালে জেলার বিজয়নগর এলাকার একটি গ্যাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গ্যাস নিতে সিএনজি স্টেশনে অবস্থান করছিলেন বিলাল হোসেন। এ সময় দ্রুতগামী একটি সিলেটগামী অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত বিলাল হোসেন শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর সদর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক ট্রাক ও চালকের পরিচয় এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD