1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:02 am

বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে এতিম কিশোরীকে ধর্ষণ

Reporter
  • Updated Monday, June 2, 2025
  • 124

বাহুবল প্রতিনিধি : বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে ১৭ বছর বয়সী এক এতিম কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শালা-দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর ইউনিয়নের হাবিজপুর (দীঘিরপার) গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে অটোরিকশা চালক ওয়ারিছ মিয়া (২৫) এবং তার সহযোগী ও চাচাতো বোনের স্বামী গোহারুয়া গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী চন্দনিয়া নোয়াবাদ এলাকা থেকে ভাদেশ্বর গ্রামে বোনের বাড়িতে যাওয়ার জন্য গত শুক্রবার বিকেলে রওনা দেন। পথে অটোরিকশা চালক ওয়ারিছ মিয়া তাকে কৌশলে ভুল পথে নিয়ে গিয়ে গোহারুয়া গ্রামের একটি বাড়িতে আটকে রাখে। পরে সহযোগী তাজুল ইসলামের সহায়তায় রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় কিশোরীর পরিবার বাহুবল মডেল থানায় অভিযোগ করলে শনিবার রাতেই ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাত ২টার দিকে ওয়ারিছ মিয়াকে এবং ৩টার দিকে তাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
রোববার (১ জুন) ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD