1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:02 am

বাহুবলে জাতীয় পার্টির নেতা ফরিদ আটক

Reporter
  • Updated Monday, June 2, 2025
  • 114

বাহুবল প্রতিনিধি : বাহুবলে জাতীয় পার্টির এক নেতাকে আটক করা হয়েছে। গতকাল রোববার (১ জুন) সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাহুবল মডেল থানা পুলিশ।
আটককৃত নেতা মো. ফরিদ আহমেদ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের মকসুদ আলীর ছেলে। তিনি জাতীয় পার্টির বাহুবল উপজেলা শাখার সদস্য এবং জেলা যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফরিদ আহমেদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ড. মোহাম্মদ ইউনুছ, এনসিপি, বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে অবমাননাকর ভাষায় গালাগাল ও হুমকি দিয়ে একাধিক পোস্ট দেওয়া হয়। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি ফ্যাসিস্ট শক্তির পক্ষে থেকে ছাত্র ও জনতার ওপর হামলা চালানো এবং পরবর্তীতে মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল সন্ধ্যায় মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD