1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

চুনারুঘাটে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

Reporter
  • Updated Tuesday, June 3, 2025
  • 115

এস.এম সুলতান খান, চুনারুঘাট : চুনারুঘাটের পীরেরগাওয়ে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে চানারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিক্টিমকে মেডিকেল টেস্ট করানো হয়েছে এবং আদালতে জবানবন্দী দিয়েছে।
জানা যায়, গত ৩১ মে (শনিবার) বিকাল ৪টার দিকে চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পীরের গাওঁ গ্রামের সিরাজ মিয়ার ছেলে লম্পট সাগর (২২) একই গ্রামের ১৬ বছরের জনৈক তরুণীকে পাশের বাড়ীর জনৈক ইউনুস আলীর বাড়ির বাউন্ডারির ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে সুমা আক্তার বাদী হয়ে লম্পট সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছে এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (২ জুন) সকালে চুনারুঘাট থানার এস আই সজল দাস এর নেতৃত্বে একদল পুলিশ পীরেরগাঁও আসামী সাগরের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে আসামী কাউকে পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD