গত মঙ্গলবার ৩ জুন ২০২৫ইং দৈনিক হবিগঞ্জ সমাচার, দৈনিক জনতার এক্সপ্রেস ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্টায় “নবীগঞ্জে হাজ্বী আঞ্জব আলী স্কুলের প্রতিষ্ঠাতা হাজ্বী আনওয়ার আলীর নাম নিয়ে ষড়যন্ত্র” শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে ৭নং করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামে অবস্থিত হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজ্বী আনওয়ার আলীর নাম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ফুঁসে উঠেছে উক্ত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। গত সোমবার (২ জুন) করগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বদরুজ্জামানের পরিচালনায় হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের বিষয়ে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তা সম্পূর্ন প্রতারনা ও নাটক ছাড়া আর কিছু নয়।
প্রকৃত ঘটনা হচ্ছে, আমার পিতা মরহুম হাজ্বী আঞ্জব আলী ছিলেন অত্র প্রতিষ্ঠানের একক প্রতিষ্ঠাতা। তিনি জীবিতকালীন সময়ে ২০০০ইং সালে তাহার একক পরিশ্রমের ফলে হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি অত্র প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তিনি মারা যাওয়ার পর থেকে আমি মোঃ সমশের আলী, হাজ্বী আনওয়ার আলীসহ আমরা দুই মায়ের ৬ ভাই এর সার্বিক তত্ত্বাবধানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত মঙ্গলবার হবিগঞ্জের কয়েকটি প্রিন্ট পত্রিকায় দেখলাম হাজ্বী আনওয়ার আলী নাকি হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং তার নামে স্কুলের প্রধান ফটকে হাজ্বী আঞ্জব আলী নামের পাশে প্রতিষ্ঠাতা হাজ্বী আনওয়ার আলীর নাম স্কুল গেইটে ও অফিসের নামফলকে লিখা হবে। তা হাস্যকর ছাড়া আর কোন কিছু না। কারণ হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের একক প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার গর্বিত পিতা মরহুম হাজ্বী আঞ্জব আলী।
আমার ভাই হাজ্বী আনওয়ার আলী নিজের ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য আমাদের গর্বিত পিতা মরহুম হাজ্বী আঞ্জব আলীকে বির্তকের মধ্যে ঝড়াচ্ছেন। যা পরিবার বা সমাজ এগুলি প্রত্যাশা করেন না। তিনি আমাদের পারিবারিক ও সামাজিকভাবে মান সম্মান নষ্ট করার হীন উদ্দেশ্যে আমাদের গর্বিত পিতাকে নিয়ে গুলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা করছেন। আমি ওই মিথ্যা মানহানিকর, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এছাড়া মরহুম হাজ্বী আঞ্জব আলীর নাম নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করেন সেই প্রত্যাশা করছি এবং হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের একক প্রতিষ্ঠাতা ছিলেন আমার পিতা মরহুম হাজ্বী আঞ্জব আলী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
প্রতিবাদকারী
মোঃ সমশের আলী
পিতা- মরহুম হাজ্বী আঞ্জব আলী
সাং- শেরপুর, ৭নং করগাঁও ইউপি, নবীগঞ্জ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply