1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:55 pm

মক্কায় শহীদ জিয়ার মাগফেরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং তাওয়াফ

Reporter
  • Updated Wednesday, June 4, 2025
  • 104

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর রুহের মাগফেরাত, দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বিশেষ তাওয়াফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২ জুন (সোমবার) মক্কা বিএনপির আয়োজনে এই তাওয়াফ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক, হবিগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য, নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সদ্য বিদায়ী জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী এবং মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল খানসহ স্থানীয় ও প্রবাসী নেতাকর্মীরা।
তাওয়াফ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য, মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণের জন্য এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দলমত নির্বিশেষে দেশবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD