1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:09 pm

নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

Reporter
  • Updated Wednesday, June 4, 2025
  • 61

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, ডাঃ রাকিবুল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অভিভাবকবৃন্দ, উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, পুষ্টি উন্নয়নে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যবান জাতি গঠনে পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবারের পাশাপাশি স্কুল-কলেজ, কমিউনিটি পর্যায়েও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। তিনি নবীগঞ্জের সকলেই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করবে বলে আশাবাদ প্রকাশ করেন। সমাপনী অনুষ্ঠানে পুষ্টি সচেতনতা কার্যক্রম, চিত্রাংকনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD