1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:59 am

নবীগঞ্জের ভানুদেব গ্রামে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা :: গাছ কর্তন

Reporter
  • Updated Wednesday, June 4, 2025
  • 71

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের শেরফরাজপুর (ভানুদেব) গ্রামে নিরীহ ব্যক্তির জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিরীহ ব্যক্তির গাছপালা কাটার পাশাপাশি বেড়া ভাঙা হয়েছে।
ভূক্তভোগী মাহমুদ হোসাইন জানান- প্রায় ৩ বছর পূর্বে তিনি ভানুদেব (পুরাতন) জামে মসজিদ কমিটির কাছ থেকে তিনি ১৮ শতক ভূমি ক্রয় করেন। এরপর তিনি ও তার ভাই মিলে জায়গাটিতে গাছপালা রোপন করেন। কিছুদিন পূর্বে একই গ্রামের সিরাজ মিয়া নামে এক ব্যক্তি ওই জায়গাটির কাছে কিছু ভূমি ক্রয় করেন। এরপর থেকেই মাহমুদ হোসাইনের ১৮ শতক ভূমির দিকে তার নজর যায়। এজন্য তিনি একই গ্রামের ছাওমালার (ছামল শাহ) ছেলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগকর্মী ও মাদকসেবী জেবুল মিয়া হয়ে নানা ধরসের হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে বেড়া ভেঙে মাহমুদ হোসাইনের জায়গায় প্রবেশ করে গাছপালা কেটে ফেলেন।
মাহমুদ হোসাইন বলেন- বেশ কয়েকদিন ধরে সিরাজ মিয়ার হয়ে জেবুল মিয়া আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আজ আমার জায়গায় হামলা চালিয়েছে। আমি ঘটনার সাথে সাথে নবীগঞ্জ থানার ওসি ও দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেছি। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের জন্য আইনের দ্বারস্থ হব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD