1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:19 am

ডিসি অফিসে পর্চা জালিয়াতি :: দুইজনকে কারাগারে প্রেরণ

Reporter
  • Updated Thursday, June 5, 2025
  • 176

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ ডিসি অফিস থেকে পর্চা জালিয়াতির ঘটনায় আটক দুই প্রতারককে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে তাদেরকে রিমান্ডে এনে সরঞ্জাম উদ্ধারসহ তথ্য উদঘাটন করা হবে।
গতকাল বুধবার বিকালে তাদেরকে সদর থানা পুলিশ কোর্টে প্রেরণ করলে আদালত কারাগারে প্রেরণ করেন। ডিসি অফিসের রেকর্ড রুমের কিপার বিকাশ চন্দ্র দাশ বাদী হয়ে বহুলা গ্রামের মৃত মারফত উল্লার পুত্র আব্দুল কদ্দুছ (৬০) ও বানিয়াচং উপজেলা সদরের দিঘীরপাড় এলাকার মৃত সাবালক মিয়ার পুত্র আন্তঃজেলা জালিয়াতচক্রের সদস্য আনোয়ার হোসেন (৪৫) এর বিরুদ্ধে মামলা করেন। তারা দীর্ঘদিন ধরে ডিসি অফিসের নিচে রেকর্ড রোমের কতিপয় কর্মচারীর সাথে আতাত করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা জাল পর্চা ও নকল দলিল দিয়ে মানুষকে হয়রানি করে আসছিলো। আর এসব জাল পর্চা নিয়েই বিভিন্ন দলিল রেজিস্ট্রারী করে সাধারণ মানুষকে নিঃস্ব করতো।
জিজ্ঞাসাবাদে জালিয়াতকারীর সদস্যরা জানান, তারা বেশির ভাগ জাল পর্চা সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবরেজিস্ট্রার অফিসের তাজুল মহুরীকে সাপ্লাই দিতো। সে এসব পর্চা অলিপুর এলাকার জমি বিক্রির কাজে লাগিয়ে আওয়ামী লীগ আমলের সাবরেজিস্ট্রারকে ম্যানেজ করে দলিল রেজিস্ট্রারী করতো।
সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন জানান, এ চক্রের সাথে কারা জড়িত তাদের খোঁজে বের করতে প্রশাসন তৎপর আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD