1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:19 am

নবীগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

Reporter
  • Updated Friday, June 6, 2025
  • 243

স্টাফ রিপোর্টার : সিলেট অঞ্চলে বিগত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের ফলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়ন প্লাবিত হয়। পরে স্থানীয় গ্রামবাসী একটি বিদ্যালয়ে আশ্রয় নেন।
বুধবার (৪ জুন) হবিগঞ্জ আর্মি ক্যাম্প হতে ওই আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD