1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:58 am

কারাগারে সেই শিক্ষার্থীর সঙ্গে বিয়ের পর নোবেলের জামিন

সময় ডেস্ক
  • Updated Wednesday, June 25, 2025
  • 163

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীর করা অপহরণ ও ধর্ষণের মামলায় জামিন পেয়েছেন আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে গত ১৯ জুন আদালতের নির্দেশে কারাগারে ওই তরুণীকে ১০ লাখ টাকা রেজিস্ট্রি কাবিন মূলে বিয়ে করেন নোবেল। ওইদিন কারাফটকে বিয়ের আয়োজন করে কর্তৃপক্ষ। এরপর গতকাল তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
গত ১৯ মে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. জসীম। জামিন আবেদনের শুনানিতে তিনি বলেন, নোবেলের বিরুদ্ধে ধর্ষণের যে ঘটনা দেখানো হয়েছে তা সাত মাস আগের। প্রকৃতপক্ষে এই মামলার বাদী তার বিবাহিত স্ত্রী। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। হয়তো পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি মামলা করেছেন। আসামি বাদীর সঙ্গে সংসার করতে চান। আপসের শর্তে বা বাদীর জিম্মায় জামিন দিলে আমাদের আপত্তি নেই।
তবে আদালত বিবাহের প্রমাণপত্র চাইলে সেই মর্মে কোনো কাগজ দাখিল করতে পারেননি নোবেলের আইনজীবী। এরপর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন।
বাসায় সাত মাস আটকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে নোবেলের বিরুদ্ধে ডেমরা থানায় এই মামলা করেন ইডেন কলেজের ওই শিক্ষার্থী। গত ১৯ মে মামলা দায়েরের পর ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD