ব্রিটিশ আমলের সিলেট অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অধ্যায় সার্কেল পঞ্চায়েত ও সরপঞ্চ পদ্ধতি নিয়ে রচিত স্মারকগ্রন্থ ‘কালের অভিজ্ঞান’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে লন্ডনে।
গত ২৮ জুলাই সন্ধ্যায় পূর্ব লন্ডনের বাংলার স্বাদ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক-গবেষক শাহ আতিকুল হক কামালী। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। মূল আলোচক হিসেবে ছিলেন গবেষক ফারুক আহমদ, ডা. গিয়াস উদ্দিন আহমদ ও কবি হাসিবা মুন।
অনুষ্ঠানে গ্রন্থ সম্পাদক মতিয়ার চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। গ্রন্থ থেকে পাঠ করেন মুনিরা পারভিন, স্মৃতি আজাদ ও মোহাম্মদ গোলাম কিবরিয়া।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাবেক মেয়র আকিকুর রহমান, টিভি উপস্থাপক মিজানুর রহমান মিরু, সাংবাদিক সাহেদ রহমান, কবি মুজিবুল হক মনি, গবেষক দেলওয়ার রহমান চৌধুরী, কবি আজিজুল আম্বিয়া, সাংবাদিক কামরুল রাসেল, নারী নেত্রী আনজুমান আরা প্রমুখ।
গ্রন্থটিতে মোগল থেকে পাকিস্তান আমল পর্যন্ত সিলেট বিভাগের সার্কেল পদ্ধতির ইতিহাস ও ১২০ জন সরপঞ্চের সংক্ষিপ্ত পরিচিতি স্থান পেয়েছে।
সম্পাদনা করেছেন মতিয়ার চৌধুরী। সহসম্পাদক হিসেবে ছিলেন শাহ আতিকুল হক কামালী, গোলাম কিবরিয়া, সামসুল আমিন, জার্নেল চৌধুরী প্রমুখ। গ্রন্থে লিখেছেন আল আজাদ, মনোজ বিকাশ দেবরায়, মুকুন্দ্র চন্দ্র দাস, রবীন্দ্র চন্দ্র দাস, পৃথৃীশ চক্রবর্তি প্রমুখ। ভূমিকা লিখেছেন অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।
Designed by: Sylhet Host BD