1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:58 am

চোট নয়, অন্য কারণে ব্রাজিল দলে সুযোগ পাইনি :: নেইমার

সময় ডেস্ক
  • Updated Wednesday, September 3, 2025
  • 119

দীর্ঘ সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমার আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেও সুযোগ পাননি। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সান্তোস তারকার ফিটনেস সমস্যার কারণে তাকে রাখা হয়নি। তবে নেইমার মনে করেন, সিদ্ধান্তটি চোটের কারণে নয়, বরং কৌশলগত।
আগামী দুই বাছাইপর্বে চিলির বিপক্ষে রিওতে এবং বলিভিয়ার কঠিন কন্ডিশনে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেই নেইমার। আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘নেইমারের ছোট্ট একটি সমস্যা ছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি। বিশ্বকাপে তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় প্রয়োজন।’
কিন্তু সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে নামার পর (যেখানে ম্যাচ ০-০ ড্র হয়), আনচেলত্তির সেই বক্তব্য মানতে রাজি নন নেইমার। তিনি বলেন, ‘পেশিতে সামান্য ফোলা ছিল, তবে গুরুতর কিছু নয়। যদি সেটা সমস্যা হতো, তাহলে আমি ফ্লুমিনেন্স বা বাহিয়ার বিপক্ষে খেলতে পারতাম না।’
নেইমারের দাবি, চোট নয় ভিন্ন কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। ‘যদি আমাকে দলে না রাখা হয়ে থাকে, সেটা কৌশলগত সিদ্ধান্ত। এর সঙ্গে আমার ফিটনেসের কোনো সম্পর্ক নেই,’ মন্তব্য করেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল বাছাইপর্বে তৃতীয় স্থানে রয়েছে, ইকুয়েডর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।
অন্যদিকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর নেইমারের সময়টা ভালো কাটছে না। অবনমন অঞ্চলের কাছাকাছি দলটি নতুন কোচের অধীনে ঘরোয়া লিগে ভাগ্য পরিবর্তনের আশা করছে তারকা ফরোয়ার্ডের নৈপুণ্যে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD