1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:54 pm

১১ বছর পর কোয়াবের নতুন কমিটি :: সভাপতি হলেন মিথুন

সময় ডেস্ক
  • Updated Friday, September 5, 2025
  • 235

প্রায় এক যুগের অপেক্ষার পর নতুন সভাপতি পেল ক্রিকেটারদের দেখভাল করার সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে এই সংগঠনের প্রধান হলেন মোহাম্মদ মিঠুন।
বিসিবি একাডেমি ভবনে গতকাল বৃহস্পতিবার দুপুরে হওয়া ভোটে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারি সেলিম শাহেদকে ১৫৪-৩৪ ভোটে হারান মিঠুন। সন্ধ্যা গড়ানোর আগে ফল ঘোষণা হলে নতুন সভাপতিকে বরণ করে নেন ক্রিকেটাররা।
২০১৪ সালের অনানুষ্ঠানিক বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর থেকেই কোয়াবের দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল। দীর্ঘ ১১ বছর পর এবার নতুন সভাপতি ও কার্যকরী পরিষদ পেল ক্রিকেটারদের এই সংগঠন।
গত বছর সরকার পতনের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে দুর্জয়। তাই স্বাভাবিকভাবেই চলে যায় তার সভাপতিত্ব। নতুন নেতৃত্ব পাওয়ার লক্ষ্যে গত মার্চে সেলিম শাহেদকে প্রধান করে সাজানো হয় ১৩ সদস্যের একটি অ্যাডহক কমিটি।
কয়েক মাসের নানান আলোচনার পর অবশেষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচন। সভাপতি ছাড়া অন্য পদগুলোতে অবশ্য ভোটের প্রয়োজন পড়েনি। সিনিয়র সহ-সভাপতি হিসেবে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও সহ-সভাপতি হিসেবে নুরুল হাসান সোহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর বাইরে কার্যকরী পরিষদের সদস্য হিসেবেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD