1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:54 pm

বিচ্ছেদ গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা

সময় ডেস্ক
  • Updated Sunday, October 26, 2025
  • 119

চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না। তবে সপ্তাহখানেক ধরে চর্চায় রয়েছেন পূর্ণিমা। ইন্ডাস্ট্রিতে কানাঘুষা, তাদের দাম্পত্য জীবনে নাকি চিড় ধরেছে। কেউ কেউ দাবি করছেন, বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন এই দম্পতি।
গতকাল সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিচ্ছেদ গুঞ্জন ও আগের পোস্টের ব্যাখ্যা দিয়েছেন পূর্ণিমা। পোস্টটি তিনি স্বামী আশফাকুর রহমান রবিনকে ট্যাগ দেন।
পূর্ণিমা লিখেছেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।’
এরপর পূর্ণিমা লেখেন, ‘আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে। এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেস করতে হয়েছে।’
সেই পোস্টে আক্ষেপের কথাও জানান পূর্ণিমা। নায়িকার দাবি, তার লেখাটি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকেই।
পূর্ণিমার কথায়, ‘লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে। আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।’
সর্বশেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD