1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

নবীগঞ্জে হেরা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ ফাহাদ আহমদ :
  • Updated Friday, December 5, 2025
  • 85

কৃষিজমির মাটি কেটে ইট উৎপাদন ও জ্বালানি কাঠ ব্যবহারসহ একাধিক অভিযোগে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর মৌজায় অবস্থিত ‘হেরা ব্রিকস’-এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে পরিচালিত অভিযানে ইট তৈরির নামে কৃষিজমি থেকে মাটি কেটে তা কাঁচামাল হিসেবে ব্যবহার, ইট পোড়াতে জ্বালানি কাঠ ব্যবহার, কৃষিজমির ভেতর ইটভাটা স্থাপন এবং লাইসেন্স নবায়ন না থাকার অভিযোগ প্রমাণিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫, ৬ ও ৮(১) ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দণ্ড আরোপ করা হয়। অভিযানে প্রসিকিউশনে সহায়তা করে পরিবেশ অধিদপ্তর।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনোভাবেই কৃষিজমি ধ্বংস ও পরিবেশ দূষণের সুযোগ দেওয়া হবে না।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, অবৈধ ইটভাটার কারণে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণই পারে এসব অবৈধ ভাটার দৌরাত্ম্য বন্ধ করতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD