চুনারুঘাট উপজেলায় মধ্যরাতে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে দেওয়ালগাছ ইউনিয়নের বাঘারুক গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম আমির হোসেন।
পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের দাবি, আমির হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার পর তার ব্যবহৃত মোটরসাইকেলসহ মরদেহ বাড়ির পার্শ্ববর্তী স্থানে ফেলে রাখা হয়। পরিবারের অভিযোগ, সম্প্রতি চুরির ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে পুলিশের কাছে তথ্য দেওয়ায় প্রতিশোধমূলকভাবে এ ঘটনা ঘটতে পারে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply