1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:54 pm

লাখাইয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন এর স্মরণে সভা

কামরুল হাসান সুজন, লাখাই
  • Updated Sunday, December 14, 2025
  • 51

লাখাইয়ে সদ্য প্রয়াত সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদের স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে লাখাই প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও মিলাদ মাহফিল প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আল আমিন ইসলাম অনিক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাফাজ্জুল হক এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন লাখাই প্রেসক্লাবের সহসভাপতি আশীষ দাশ গুপ্ত।
স্মরণসভায় প্রয়াত সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ও নুরুল ইসলাম, প্রয়াতের একমাত্র পুত্র হবিগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. জিএম মঈন উদ্দিন সাঁকো, একমাত্র কন্যা শিক্ষানবিশ আইনজীবী ফারহানা বিনতে সালেহ সুমী, সিংহগ্রামের বিশিষ্ট মুরুব্বি আবদুল আওয়াল তালুকদার, প্রয়াতের চাচা মো. গোলজার আলী, লাখাই প্রেসক্লাবের সহসভাপতি ও ভাতুষ্পুত্র মহিউদ্দিন আহমেদ রিপন, সহসভাপতি মাওলানা জালাল আহমেদ, আবদুল মতিন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, বিশিষ্ট মুরুব্বি ও প্রেসক্লাব সদস্য নোমান মোল্লা, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন ও পারভেজ হাসান।
আলোচকবৃন্দ বলেন, প্রয়াত সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ছিলেন এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ও সফল ব্যক্তিত্ব। তিনি ছিলেন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক সশস্ত্র মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সফল ব্যাংকার, আইনজীবী, মানবাধিকার সংগঠক ও মানবকল্যাণে নিবেদিত দানশীল মানুষ। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং এলাকার উন্নয়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। বিশেষ করে বিভিন্ন সড়ক নির্মাণে তাঁর অবদান এলাকাবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা শেষে মিলাদ মাহফিলে প্রয়াত সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD