1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:58 am

চুনারুঘাটে আলাদা দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

এস.এম সুলতান খান, চুনারুঘাট
  • Updated Sunday, December 14, 2025
  • 67

চুনারুঘাট উপজেলায় পৃথক দু’টি ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপর ঘটনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রাণীগাঁও গ্রামের হাজী আব্দুল নুরের ছেলে মামুনুর রশীদ (৪২) নিজ বাড়ির আঙিনায় টিউবওয়েলের পানির মোটর মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেলে করে চুনারুঘাটে আসার পথে মিরাশী তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD