1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:23 am

নবীগঞ্জে নুরুজ্জামান হত্যা মামলায় একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, December 15, 2025
  • 59

নবীগঞ্জে নুরুজ্জামান হত্যা মামলায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ থানার চরগাঁও এলাকায় অভিযান চালিয়ে আরজ মিয়া (৩৪) নামের এক আসামিকে গ্রেফতার করে।
তিনি চরগাঁও গ্রামের মো. ছানু মিয়ার পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মোঃ নুরুজ্জামান (৩১) নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের বাসিন্দা। গত ২৯ নভেম্বর রাতে ভিকটিম তার ফুফাতো ভাইয়ের সাথে তার মায়ের ঘরে গান বাজনা করে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সময় গান বাজনা শেষ করে তার মাকে বলে পাশের বাড়িতে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে চরগাঁও এলাকার একটি পরিত্যক্ত বাগান বাড়িতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ভিকটিমের মায়ের ধারণা অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে ভিকটিমের মৃত দেহ পরিত্যক্ত বাগান বাড়িতে ফেলে চলে যায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গতকাল রবিবার সকালে চরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলায় জড়িত সন্দেহে তদন্তে প্রাপ্ত আসামি আরজ মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD