চুনারুঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের জলিলপুর গ্রামে।
নিহত শিশুর নাম সামিয়া আক্তার (৬)। সে চুনারুঘাট থানাধীন ১০নং মিরাশী ইউনিয়নের জলিলপুর গ্রামের বাসিন্দা কৌশিক হাসানের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল অনুমান ১১টা থেকে ১২টার মধ্যে পরিবারের সবার অগোচরে সামিয়া আক্তার বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সামিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
পরে দুপুর ১টা ৩৯ মিনিটে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply