1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:13 am

যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলর নবীগঞ্জের কৃতি সন্তান ফরহাদ চৌধুরী’কে নবীগঞ্জে নাগরিক সমাজের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, December 15, 2025
  • 47

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও স্টিভেলেজ সিটি কাউন্সিলর নবীগঞ্জের কৃতি সন্তান ফরহাদুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আগমন উপলক্ষে গতকাল রবিবার রাতে নাইস চাইনিজ হোটেলে নবীগঞ্জ সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে বিশাল সংবর্ধনা দেয়া হয়েছে। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফুর সভাপতিত্বে এবং কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোস্তাহিদ উদ্দিনের পরিচালনায় অথিতি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি বৃটিন স্টিভেলেজ সিটির কাউন্সিলর নবীগঞ্জের কৃতি সন্তান ফরহাদুল ইসলাম চৌধুরী, গ্রেটার লন্ডন ওয়েল ফেয়ার সমিতির সেক্রেটারী তুহিন চৌধুরী, আব্দুল কাদির, আবুল কাশেম, শাকি হাসান, নবীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সহ সভাপতি বয়েত উল্লা, যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমএ বাছিত, মোঃ সেলিম তালুকদার, আলমগীর মিয়া, আনন্দ নিকেতনের জাহাঙ্গীর বখত চৌধুরী, সেক্রেটারী গোলাম রব্বানী, পল্লী বিদ্যুৎ পরিচালক মোস্তাকিম আহমেদ, পলাশ বনিক, সোয়াদ আহমেদ চৌধুরী জুয়েল, অরবিন্দু রায়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ফরহাদ চৌধুরী বৃটেনের মতো গুরুত্বপুর্ণ জায়গায় কাউন্সিলর নির্বাচিত হয়ে শুধুমাত্র নবীগঞ্জ নয়, সারা বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ¦ল করেছেন। এছাড়া প্রবাসীরা দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপুর্ণ ভুমিকার পাশাপাশি নবীগঞ্জের আর্তসামাজিক উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকার প্রশংসা করেন। পরে আয়োজকবৃন্দের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট তোলে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD