1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:55 pm

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুজন গ্রেফতার

লাখাই প্রতিনিধি
  • Updated Friday, December 19, 2025
  • 53

লাখাই উপজেলায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে করাব ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আতাউর রহমান করাব ইউনিয়নের মৃত মহরম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদের উপজেলা পরিষদের গাড়ী চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি সরকারি ভাবে নিয়োগপ্রাপ্ত গাড়ী চালক নন। উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত সোহেল নামে একজন চালক কর্মরত ছিলেন এবং এখনো ওই পদে বহাল রয়েছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, গত ১৪ ডিসেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এলাকায় একত্রিত হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয় এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে লাখাই থানায় একটি মামলা রুজু করা হয়।
তিনি আরও জানান, উক্ত মামলার সঙ্গে সম্পৃক্ত থাকায় বুধবার দিবাগত রাতে তাঁর নেতৃত্বে ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ, প্রণয় কুমার সরকারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স করাব গ্রামের কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে আতাউর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এদিকে অপর এক অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লাখাই ইউনিয়নের সহসভাপতি মহিবুর রহমান মেম্বারকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল নুরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD