1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:53 pm

মাধবপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ কারবারী আটক

ত্রিপুরারী দেবনাথ তিপু
  • Updated Wednesday, March 4, 2026
  • 32

মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন সাহেব বাড়ী গেইট এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, জগদীশপুর ইউনিয়নের সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পেয়ে রাত আনুমানিক পৌনে ১টার দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদে জানা যায়, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে।
পরবর্তীতে তার ফেলে রাখা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো: ইমাম হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৫ টায় এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD