1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:58 am

ইরানে হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি
  • Updated Wednesday, March 4, 2026
  • 50

ইরানসহ দেশে দেশে ইজরায়েল-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী কর্তৃক সামরিক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, হবিগঞ্জ জেলার আয়োজনে আর ডি হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলার অন্যতম সদস্য নুরুল হুদা চৌধুরী শিবলী, ছাত্র ফ্রন্ট নেতা অনিন্দ্য হাসান চৌধুরী প্রমূখ। আরো উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলার অন্যতম নেতা ফয়সল আহমেদ, এডভোকেট জুনায়েদ আহমেদ, মোশারফ হোসেন খান শান্ত, শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ,সিদ্দিক মিয়া,মোজাহিদ মিয়া,আনিস মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তগণ বলেন, আমেরিকা ও ইসরায়েল সারা বিশ্বব্যাপী তেল গ্যাস ও মূল্যবান খনিজ সম্পদে দখল নিয়ে তার অর্থনীতিকে চাঙ্গা করতে চাচ্ছে। তাদের কাছে মানুষের রক্তের চেয়ে তেল বেশি মূল্যবান। আমেরিকা ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসা করছে । তাদের যুদ্ধ নেশার কাছে মানুষের জীবন খুবই নগন্য। তাই দেশে দেশে যুদ্ধ লাগিয়ে পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD