1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:43 am

ব্যানার ফেস্টুন না টানাতে দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানালেন হুইপ জি কে গউছ এমপি

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, March 4, 2026
  • 190

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জি কে গউছ বলেন, পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানানো থেকে সকলকে বিরত থাকতে হবে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনার আলোকে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হবিগঞ্জ সদর আসনের জনগণ আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। তাদের খেদমত করার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকেই বলছি- একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত শহর আমাদের সবার কাম্য। তাই ব্যক্তিগত বা দলীয় প্রচারের পরিবর্তে আমরা যেন শৃঙ্খলা, সৌন্দর্য ও নাগরিক দায়িত্ববোধকে অগ্রাধিকার দেই। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করি সংযম ও শালীনতার মাধ্যমে এবং আমাদের শহরের সৌন্দর্য অক্ষুণ্ন রাখি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD