1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:52 pm

নবীগঞ্জে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ :: ৩০ জনকে সিলেটে প্রেরণ

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, March 4, 2026
  • 52

আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়ন-এর কারখানা বোয়ালজোর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও সরকারি গোপাট নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল খালিছ ও আব্দুল বাহার গংদের সঙ্গে নামদার মিয়া ও সুমন মিয়া গংদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
ঘটনার দিন সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আব্দুল খালিছ, আব্দুল বাহার, নামদার মিয়া, সুমন মিয়া, নজরুল মিয়া, সামাদ মিয়া, জাকির মিয়া, রুহেল মিয়া, তকলিছ মিয়া, কমরুল মিয়া ও রেহানা বেগম প্রমুখ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ইউপি সদস্য শাহ সুলতান আহমদ বলেন, তিনি এলাকায় না থাকলেও পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের বিষয়টি জেনেছেন। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং অস্ত্র উদ্ধার করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD