1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:52 pm

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ত্রিপুরারী দেবনাথ তিপু
  • Updated Thursday, March 5, 2026
  • 44

মাধবপুরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার (৪ মার্চ) দুপুরে র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব-৯ জানায়, গত মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের একটি চা বাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি তিনটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো চুনারুঘাট উপজেলার লস্করপুর গ্রামের মৃত জনু মন্ডার ছেলে বিনয় মন্ডা (৩০) এবং একই উপজেলার বেগমখান গ্রামের নিতন বাকতির ছেলে সাথী বাকতি (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র?্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD