1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:53 pm

সার্ভার জটিলতায় এক সপ্তাহ ধরে অচল মাধবপুর ভূমি অফিসের সেবা

মাধবপুর প্রতিনিধি
  • Updated Thursday, March 5, 2026
  • 96

সার্ভার সমস্যার কারণে এক সপ্তাহ ধরে অচল হয়ে পড়েছে মাধবপুর উপজেলা ভূমি অফিসের নামজারিসহ (মিউটেশন) প্রায় সব ধরনের সেবা। এতে উপজেলার ১১টি ইউনিয়ন ভূমি অফিসে খাজনা পরিশোধ ও নামজারি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
ভূমি অফিসগুলোতে সেবা নিতে গিয়ে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে আবার কোনো সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন। ফলে একদিকে সেবা প্রত্যাশীরা চরম দুর্ভোগে পড়েছেন, অন্যদিকে সরকারও রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।
গতকাল বুধবার সরেজমিনে উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখা যায়, সার্ভার অচল থাকায় খাজনা গ্রহণ ও নামজারি কার্যক্রম বন্ধ রয়েছে। সেবা প্রত্যাশীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও কাজ সম্পন্ন করতে পারছেন না।
মনতলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, “গত ১০-১২ দিন ধরে সার্ভার কখনো কাজ করে, কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে শুধু সাধারণ মানুষই নয়, আমরাও প্রতিদিন হয়রানির শিকার হচ্ছি।”
সেবা গ্রহীতা আতাউর রহমান জানান, “দুই দিন ধরে নামজারির জন্য ঘুরছি। কিন্তু অফিসের সার্ভার কাজ না করায় কাজ করতে পারছি না।” আরও অন্তত ১০-১৫ জন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, সার্ভার জটিলতার কারণে তারা কোনো সেবা পাচ্ছেন না।
এ বিষয়ে মাধবপুর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে নির্ধারিত সময়ে মিউটেশন (নামজারি) ও খাজনা গ্রহণ সম্ভব হচ্ছে না। কয়েকদিন ধরে এ সমস্যা চলছে। আশা করা হচ্ছে, দ্রুতই সার্ভার সচল হবে এবং সেবা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এদিকে সেবা প্রত্যাশীরা দ্রুত সার্ভার সমস্যা সমাধান করে নিয়মিত কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন, যাতে জনভোগান্তি কমে এবং রাজস্ব আদায় স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD