1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:12 am

নবীগঞ্জে এনাতাবাদ বড়বাড়ি পরিবারের দোয়া ও ইফতার

প্রেস বিজ্ঞপ্তি
  • Updated Thursday, March 5, 2026
  • 68

নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ বড়বাড়ি পরিবারের উদ্যোগে এক সুন্দর ও আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) হাজী মোঃ তাহিদুর রহমানের তালুকদার বাড়িতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী মোঃ তাহিদুর রহমান। তাঁর পরিচালনায় পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমি কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাধারণ সম্পাদক মুজিদুর রহমান মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ আলী তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান আহমদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান আমাদের সংযম, ধৈর্য ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা দেয়। এ মাসে সবাইকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
পরে দেশ, জাতি ও এলাকার শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একসাথে ইফতার করার মধ্য দিয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD