1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:51 am

রিপাতপুর বুড়া ঠাকুর মন্দিরে অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব

প্রেস বিজ্ঞপ্তি
  • Updated Thursday, March 5, 2026
  • 98

নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিপাতপুরের শ্রী শ্রী বুড়াঠাকুর গাছতলায় ৩০তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব গতকাল ৪ মার্চ বুধবার দুপুরে সম্পন্ন হয়েছে।
৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরণ ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন সাতক্ষীরার কীর্তনীয়া তত্ত্ব বিশারদ ছোট হরিদাস সরকার, বিয়ানীবাজারের দেবাশীষ দাশ, বালাগঞ্জের সুমন বৈদ্য, নবীগঞ্জের সাজুমনি দাশসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। অনুষ্ঠানে গীতাপাঠ করেন কানাই লাল দাশ এবং আলোচনা করেন ডাঃ ননী গোপাল নাথ।
কীর্তন কমিটির সভাপতি মতি লাল দাশ এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, এমপি ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, দপ্তর সম্পাদক অমলেন্দু সূত্রধর, বাউসা ইউনিয়ন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাশ, কীর্তন কমিটির অর্থ সম্পাদক সুমন পাল, সহ-অর্থ সম্পাদক জিতেন্দ্র দেবনাথ, বিষ্ণু রায়, উত্তম কুমার রায়, লিটন দেবনাথসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং কীর্তন কমিটির লোকজন।
একইদিনে নবীগঞ্জের হালিতলা গ্রাম-এ প্রয়াত জিতেন্দ্র পালের আত্মার শান্তি কামনায় ক্তিতিশ পাল, সুভাষ পাল, শ্রীবাস পাল, প্রবাস পাল, কানাডা প্রবাসী পরিতোষ পাল, পরিমল পাল ও অমৃত পালের আয়োজন করা অষ্টপ্রহরব্যাপী কীর্তন অনুষ্ঠান ৪ মার্চ বুধবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
এতে কীর্তন পরিবেশন করেন সাতক্ষীরার কীর্তনীয়া তুলসী রানী বৃন্দা ও নির্মল সরকারসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, দপ্তর সম্পাদক অমলেন্দু সূত্রধর, এসআই পুলক দত্ত, শিক্ষক লিটন চন্দ্র রায়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD