1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:53 pm

নবীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, March 6, 2026
  • 145

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর-ই-হাফসা। এ সময় পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে আউশকান্দি বাজারে “একতা এন্টারপ্রাইজ” নামক প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং গ্যাস সিলিন্ডার বিক্রির ক্যাশ মেমো সংরক্ষণ না করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে নবীগঞ্জ বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রির দায়ে “নিগম ভান্ডার”কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদবিহীন দই বিক্রির অভিযোগে “রাজরানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট”কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য সতর্ক করেন এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD